আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: 9:52 AM, December 29, 2023

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

 

জাতীয় ডেস্ক:

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় নির্বাচন ২০২৪ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে বিজিবির ঢাকা সেক্টরের মোবাইল স্টাইকিং ফোর্স নিরাপত্তার জন্য উপস্থিত থাকবে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares