সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:59 PM, July 25, 2023
বিনোদন ডেস্ক:
আলিয়া ভাটের ছবি তাঁর ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া
আর মাত্র তিনদিন পরই মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
আর সেই সিনেমার প্রচারণায় কলকাতা এসেছিলেন রকি এবং রানি ওরফে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর সিং। আর কলকাতায় এসেই মঞ্চে পা দিয়েই শহরবাসীর সঙ্গে বাংলায় কথা বললেন আলিয়া।
স্ক্রিপ্টও লিখে আনেন এবং থোড়া মুখস্থ করে আসেন এই অভিনেত্রী। কিন্তু ভুলে গেলেন কিছু শব্দ। তবুও ভাঙা ভাঙা বাংলা কথা এবং হাসি দিয়েই কলকাতা ভক্ত-অনুরাগীদের মন জয় করলেন এই নায়িকা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই আলিয়া মিষ্টি করে বাংলা ভাষায় বলে ওঠেন, ‘নমস্কার কলকাতা, কেমন আছো সবায় (সবাই)? তোমাদের সবাইকে…’ বলেই পরের শব্দ ভুলে যান তিনি।
অভিনেত্রীর লেগপুল করে রণবীর বলেন, ‘একি! তুমি তো পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলে। ভুলে গেছ?’ তাঁকে থামিয়ে আলিয়া ফের প্রথম থেকে বলতে শুরু করেন’ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আজ আমি খুব খুব এক্সাইটেড। আশা করি তোমাদের সবার আমার নতুন গান ঢিনধোরা খুব ভালো লাগবে।’
যেহেতু এইটুকু কথা বলতে কয়েকবার থেমেছেন আলিয়া। তাই তিনি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে বলেন, ‘বিশ্বাস করুন আমি মুখস্থ করে এসেছিলাম। কিন্তু আপনাদের দেখে আমি সব ভুলে গেছি।’ কিন্তু তাঁর এই যে চেষ্টার কারণে খুশি অভিনেত্রীর বাঙালি ভক্ত-অনুরাগীরা।
রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাতে রণবীর-আলিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।
প্রসঙ্গত, ৭ বছর পর এই সিনেমার হাত ধরে পরিচালনায় ফিরলেন করণ জোহর। জোরদার প্রচার চলছে এই সিনেমাটির।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
