বিনোদন ডেস্ক :
সম্প্রতি খুলেছেন ধোনি এন্টারটেইনমেন্ট নামের প্রযোজনা প্রতিষ্ঠান। যেখানে প্রযোজকের দায়িত্ব পালন করছেন তার স্ত্রী সাক্ষী ধোনি। এক সাক্ষাৎকারে সাক্ষী জানালেন, সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত ধোনি।
কোনও সিনেমার নায়ক হিসেবে ধোনিকে কখনও দেখা যাবে কি না প্রশ্ন করায় সাক্ষী বলেন, ‘যদি ভালো কিছু হয়, তাহলে তিনি তা করতে পারেন। ক্যামেরার সামনে দাঁড়াতে তার সংকোচ নেই। ২০০৬ সাল থেকে বিজ্ঞাপনে অভিনয় করছেন এবং ক্যামেরার মুখোমুখি হতে তিনি ভয় পান না। তাই, ভালো কিছু হলে তা করতেই পারেন।’
সাক্ষী আরও বলেন, ‘তিনি অ্যাকশন ভালোবাসেন। তাই যদি তাকে সিনেমার নায়ক বানানোর পরিকল্পনা করা হয়, তাহলে সেটা হতে হবে অ্যাকশন ছবি।’
আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম ছবি ‘এলজিএম’ অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’। তেলেগু ভাষায় নির্মিত এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়াও পার্শ্ব চরিত্রে আছেন অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। ছবিটি পরিচালনা করেছেন রমেশ থামিলমানি।
R/N