কাকে ‘জুতার বাড়ি’ খেতে বললেন পরীমণি

প্রকাশিত: 4:05 PM, July 27, 2023

কাকে ‘জুতার বাড়ি’ খেতে বললেন পরীমণি

বিনোদন ডেস্ক:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শরীফুল ইসলাম রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ তিন অভিনেত্রীর ছবি ও ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো রাজের মোবাইল থেকে পোস্ট করা হয়েছিল। পরে এ নিয়ে কম জল ঘোলা হয়নি। সেই ঘটনার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন ঢাকাই সিনেমা আলোচিত দম্পতি পরীমণি ও শরীফুল রাজ।

প্রকাশিত ছবির বিষয়ে শরীফুল রাজ সুনেরাহকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছিলেন গণমাধ্যমে। একই কথা বলেছেন সুনেরাহও। তবে এবার সেই হাওয়া অন্যদিকে বইছে। তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় পরীমণির একটি পোস্টকে কেন্দ্র করেই।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় চিত্রনায়িকা পরীমণি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে স্বামী রাজের ‘ভালো বন্ধু’ সুনেরাহর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares