সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:54 PM, July 27, 2023
বিনোদন ডেস্ক :
গায়িকা হিসাবেই এতদিন পরিচিত ছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের খাতিজা রহমান। এ বার বাবার পদাঙ্ক অনুসরণ করলেন খাতিজা। সুর দিতে চলেছেন এক তামিল ছবির গানে।
জানা গেছে, হালিথা শামিম পরিচালিত তামিল ছবি ‘মিনমিনি’র গানে সুর দিতে চলেছেন খাতিজা। বর্তমানে যার সুরের কাজ চলছে। সোমবার (১২ জুন) সকাল সকাল পরিচালক নিজেই খাতিজার প্রতিভায় মুগ্ধ হয়ে রেকর্ডিং স্টুডিয়ো থেকে ছবি শেয়ার করেছেন টুইটারে।
বরাবরই গান গাওয়াতেই ডুবেছিলেন খাতিজা। তবে গানের পাশাপাশি সুর করেও যে এত আনন্দ, তা এই প্রথম টের পাচ্ছেন তিনি। খাতিজার ক্যারিয়ারের নতুন সফরের কথা জানিয়ে ‘মিনমিনি’র পরিচালক লিখেছেন, “খুব খুব ভাল লাগছে খাতিজার মতো একজন অসাধারণ প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। এত সুন্দর কণ্ঠ যার, তিনি এত অসাধারণ সুরও করতে পারেন! দুর্দান্ত কিছু গান আসছে, এটুকুই বলতে পারি।”
হালিথার সেই পোস্টে বহু মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রহমান কন্যাকে। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, “কী দারুণ ব্যাপার! খাতিজার গানের ভক্ত ছিলাম। এ বার কম্পোজিশনও শুনতে পাব।’’
তবে ভেবে চিন্তে কিছুই করেননি খাতিজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত বছরও জানতাম না সুরকার হিসাবে কাজ করব। বরং গাওয়ার পাশাপাশি ভাবছিলাম আর কী কী করা যায়! সে সময় ঘটনাচক্রে এক মহিলা পরিচালকের সঙ্গে কাজের প্রস্তাব আসে। তখন ভাবলাম তা হলে হালিথা ম্যামকেও বলি! তিনি সুরকার খুঁজছিলেন। যদি এখনও প্রয়োজন থাকে, আমি সুর করতে পারি।”
চলতি বছরের শেষ দিকেই ‘মিনমিনি’ মুক্তি পাবে বলে জানা গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 21
Users Last 7 days : 174
Users Last 30 days : 357
Users This Month : 357
Users This Year : 357প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
