সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:04 PM, July 28, 2023
বিনোদন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন বলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, জেরিন খানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে।
একাধিক বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর, অনন্য মামুন পরিচালিত শাকিব খানের নতুন সিনেমার নাম ‘দরদ’। এ সিনেমায় ঢালিউড কিংয়ের বিপরীতে থাকছেন বলিউডের নায়িকা জেরিন খান। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পেতে পারে এই সিনেমা। বৃহস্পতিবার (২৭ জুলাই) অনন্য মামুনকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখনই কোনো কিছু বলতে চাইছি না। তবে যাই হোক না কেন, তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে।
নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের কথা বলে আসছিলেন। সে সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। অবশ্য ভারতীয় গণমাধ্যম সূত্র জানিয়েছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না।
তবে একাধিক বিশ্বস্ত সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে মিডিয়াপাড়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে, শাকিবের সিনেমায় জেরিন খানের কাজ করার গুঞ্জন সত্যি বলে অনেকেই বলছেন। কেউ কেউ বলছেন, শাকিবের এ সিনেমার নাম ‘সাইকোপ্যাথ’। আরেকটি সূত্র বলছে, শাকিব খানের নতুন সিনেমার নাম ‘দরদ’।
বর্তমানে ঢাকাই সিনেমার মেগা স্টার যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয় ও অপু বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব। ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর কিং খান যেন খ্যাতির চূড়ায় অবস্থান করছেন। ‘প্রিয়তমা’ দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনও বেশির ভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে।
প্রসঙ্গত, অনন্য মামুন এর আগেও বলিউডের শিল্পীদের নিয়ে কাজ করেছেন। তার ‘মোস্ট ওয়েলকাম’ (২০১২) সিনেমায় বলিউডের স্নেহা উল্লাল অভিনয় করেছিলেন। ‘মোস্ট ওয়েলকাম টু’তে বলিউডের জ্যাকি শ্রফকে কাস্ট করেছিলেন। শাকিব খানকে নিয়ে তিনি ২০২০ সালে বানিয়েছিলেন ‘নবাব এলএলবি’ নামে আরেকটি ছবি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
