সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:47 PM, July 28, 2023
শিক্ষা ডেস্ক :
৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনও শিক্ষার্থী
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর বিপরীতে আবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৪।
শুক্রবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ শতাংশ পাস করেছেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 21
Users Last 7 days : 174
Users Last 30 days : 357
Users This Month : 357
Users This Year : 357প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
