সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:09 AM, July 29, 2023
বিনোদন ডেস্ক
শোবিজকে বিদায় জানিয়ে ধর্মে মনোনিবেশ করার কথা বলেছিলেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। সেখানে গত মে মাসেই দাম্পত্য কলহের কথা জানান। বিচ্ছেদ স্বাভাবিক ব্যাপার এবং জীবনেরই অংশ মন্তব্য করে কলহের বিষয় প্রকাশ্যে আনেন সানাই।
এরপর জানান, পর্দা মেনে ফের কাজে ফিরবেন। এবার নতুন করে সেই শোবিজে ফেরার কথা বললেন এই মডেল। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সানাই বলেন, অনেকটা সময় পার হয়েছে। এই সময় অনেক কিছুই বদলে গেছে। আমিও এখন বেশ পরিণত। সব নতুন করে শুরু করতে যাচ্ছি।
কাজে ফেরা নিয়ে ইতোমধ্যে কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথাও হয়েছে। শিগগিরই কাজে ফিরবেন তিনি। এর আগে ধর্মে মনোনিবেশ করবেন বলে শোবিজ ছেড়েছিলেন? এছাড়াও কোনো কারণ ছিল কিনা সেটা প্রশ্ন থেকে যায়।
আলোচিত এ মডেল বলেন, একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম আমি। আপনারা জানেন যে, বারবার বাসা পরিবর্তন করতাম। এর কারণ অনেকের জানা থাকলেও অনেকের আবার অজানা।
এ ব্যাপারে তিনি বলেন, আমাকে বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়া হতো। বলা হতো, আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আমার মা-বাবাও চিনতে পারবে না।
ক্যারিয়ারের শুরুতে কাজের জন্য কোনো বেগ পেতে হতো না। এতদিন পর ফিরলেও এখনো কোনো সমস্যা হবে না তার। তাকে কেউ চেনেন না, এমনটাও নয় বলে দাবি তার। আর কাজের ধরন নিয়ে সানাই বলেন, আগে যা করেছি তা না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও-নাটক-সিনেমায় কাজ করতে চাই আমি।
তিনি বলেন, আগে না বুঝে কাজ করেছি। আমার এখন বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারি। আমি ছোটবেলা থেকে সহজ-সরল স্বভাবের। আর এই সরলতার সুযোগকে কাজে লাগিয়েছেন অনেকে।
সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমা দুটি পরবর্তীতে মুক্তির মুখ দেখেনি
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 21
Users Last 7 days : 174
Users Last 30 days : 357
Users This Month : 357
Users This Year : 357প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
