নগ্ন ছবি ফাঁসের হুমকি দিয়ে টাকা আদায়, নাটকীয়ভাবে গ্রেপ্তার অভিনেত্রী

প্রকাশিত: 5:38 AM, July 29, 2023

নগ্ন ছবি ফাঁসের হুমকি দিয়ে টাকা আদায়, নাটকীয়ভাবে গ্রেপ্তার অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

ফাঁদ পেতে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মালায়ালাম টিভি অভিনেত্রী নিত্যা শশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি অভিনেত্রীর বন্ধু বিনুকেও গ্রেপ্তার করা হয়েছে।

অবসরপ্রাপ্ত ৭৫ বছরের এক বৃদ্ধ ব্যক্তিকে মধুচক্রের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শশী ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই বৃদ্ধের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ব্যক্তি বাড়ি ভাড়া খুঁজছিলেন। এই সূত্রে আলাপ হয় অভিনেত্রী শশীর সঙ্গে। শশী কেরালার মালয়ালপুঝার বাসিন্দ। আর বিনু তিরবন্দপুরম সংলগ্ন তিরুবন্দপুরম কালাকোড় এলাকার বাসিন্দা।

অভিযোগ, শশী তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই বৃদ্ধকে। একদিন বৃদ্ধকে জোর করে পোশাক খুলতে বাধ্য করেন শশী। এরপর তাকে হুমকি দেয়া হয়—২৫ লাখ টাকা না দিলে সেই নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেয়া হবে। তারপর অনেকটা বাধ্য হয়েই অভিনেত্রী এবং তার বন্ধুকে ১১ লাখ টাকা দেন ওই বৃদ্ধ।

ঘটনা এখানেই শেষ নয়। এরপর আবারও ওই বৃদ্ধকে ব্ল্যাকমেল করে অর্থ দাবি করেন অভিনেত্রী। পরে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। তারপর গত ১৮ জুলাই এফআইআর দায়ের করেন তিনি

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares