বিনোদন ডেস্ক
দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আজকের (২৯ জুলাই) দিনটিকে ‘হাওয়া’ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। অনেকেই হয়তো মনে করছেন- কেন এই দিবসের ঘোষণা দিলেন চঞ্চল? বিষয়টি চঞ্চল নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।
স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, এক বছর আগে ‘হাওয়া’ এসেছিল, ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল আজ। আজ ‘হাওয়া’ দিবস। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
অভিনেতা চঞ্চল বোঝাতে চেয়েছেন ২০২২ সালের ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আজ সিনেমাটি মুক্তির এক বছর পূর্তি।
R/N