সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:35 PM, July 30, 2023
সারাদেশ ডেস্ক:
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা দাবি আদায়ে গতকাল শনিবার রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দুই থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ১১ মামলায় বিএনপির ১২২ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৫
এ নিয়ে শনিবারের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে ১৩টি মামলা দায়ের করলো।
রোববার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে গাড়িতে অগ্নিসংযোগ, গতিরোধ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় রাজধানীর দারুসসালাম ও ডেমরা থানায় আরও দুটি মামলা করা হয়েছে। এ দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ১৫৯ জন ও অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: হামলা-ভাঙচুরের ঘটনায় ৭ থানায় ১১ মামলা, আসামি ৫৪৯
এরমধ্যে দারুসসালাম থানার এক মামলায় এজাহারভুক্ত ৫২ জন ও অজ্ঞাতনামা আসামি এবং ডেমরা থানার এক মামলায় এজাহারভুক্ত ১০৭ জনকে আসামি করা হয়েছে।
একই ধরনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 21
Users Last 7 days : 177
Users Last 30 days : 360
Users This Month : 360
Users This Year : 360প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
