সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:27 AM, July 30, 2023
বিনোদন ডেস্ক :
লেখক, নির্মাতাসহ নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ে হাজির হলেন কামরুল হাসান নাসিম। শুক্রবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হয়েছে তার পাঁচটি একক গানের অ্যালবাম।
বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা ও ঈশ্বর নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক ঘরানার রয়েছে ৪৫টি গান। সব গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীরা।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, কামরুল হাসান নাসিমের গানের বক্তব্যে বিষয় বৈচিত্র্য রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয় প্রশ্রয় রয়েছে।
অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, কামরুল হাসান নাসিম বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভালো করে জানেন। তার কণ্ঠ, গানের কথা সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।
অন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বলেন, যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুণ প্রাণের উৎসবের সূচনা হয়। এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোনো ভনিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন- তাকে সাধুবাদ জানাই।
কামরুল হাসান নাসিম বলেন, শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সংগীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২ হাজার ২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হলো। আমরা এতদিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসবো হয়তো।
মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কেএইচএন টিউনের রক উইং এর সদস্যরা পারফর্ম করেন।
কামরুল হাসান নাসিম রাজনৈতিক অঙ্গনে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করলেও নির্মাতা হিসেবে তিনি নির্মাণ করেছেন একাধিক চলচ্চিত্র, ডকুফিল্ম, টেলিছবি ও প্রামাণ্যচিত্র। একজন আবৃত্তিকার হিসেবে তিনি ব্যতিক্রমী নাম। বর্তমানে ‘ক্রীড়ালোক’ এর প্রধান সম্পাদক হিসেবে সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 21
Users Last 7 days : 177
Users Last 30 days : 360
Users This Month : 360
Users This Year : 360প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
