সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:52 AM, July 30, 2023
বিনোদন ডেস্ক :
ছেলেসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ (৩০ জুলাই) রোববার সকাল সাড়ে ৯টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউল হক পলাশ নিজেই।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।
পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে।
পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় রয়েছে শীর্ষে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 21
Users Last 7 days : 177
Users Last 30 days : 360
Users This Month : 360
Users This Year : 360প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
