সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:22 AM, July 31, 2023
বিনোদন ডেস্ক :
সাদিয়া মাহজাবিন খান একজন মডেল ও অভিনেত্রী। সঠিক দিকনির্দেশনা ও দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় তিনি নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত। সাদিয়া সদালাপী ও কাজের প্রতি বেশ মনোযোগী। তিনি বেছে বেছে কাজ করেন।
দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। ঢাকা ন্যাশনাল থিয়েটার, শিল্পকলা একাডেমি, অ্যাক্টরস ইক্যুইটি; নানা জায়গায় নিয়মিত কাজ করছেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে অভিনেত্রী নাজনীন হাসান চুমকি
এরইমধ্যে তিনি ২০টি ড্রামা সিরিয়াল, ২০টি খণ্ড নাটক এবং ৫টি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল বা টিভি বিজ্ঞাপন)-এ কাজ করেছেন। উপস্থাপনা করেছেন এটিএন বাংলায়। কাজ করেছেন বাংলাভিশনসহ অন্যান্য টিভি চ্যানেলে।
নাটক ও সিনেমা দেখা, ভ্রমণ বা ট্রাভেলিং, বইপড়া, বাগান করা ইত্যাদি তার শখ। সাদিয়ার বাবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলেগাতি গ্রামে। তিনি ইশা খাঁর রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে বড় হয়েছেন।
আরও পড়ুন: চিত্রনায়িকা ববিতাকে ‘আজ ভালোবাসা জানানোর দিন
বাবা-মায়ের প্রথম সন্তান সাদিয়া, তার জন্ম প্রবাসে। সাদিয়ার পিতা মোহাম্মদ সারোয়ার হোসেইন সেনাবাহিনীতে কাজ করেছেন। তার মাতা সালমা জাহান গৃহবধূ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 21
Users Last 7 days : 178
Users Last 30 days : 361
Users This Month : 361
Users This Year : 361প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
