সুযোগ পেলে কলকাতার সিনেমায় অবশ্যই কাজ করব : সাইমন সাদিক

প্রকাশিত: 2:55 PM, July 31, 2023

সুযোগ পেলে কলকাতার সিনেমায় অবশ্যই কাজ করব : সাইমন সাদিক

বিনোদন ডেস্ক :

বর্তমানে কলকাতা অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক সাইমন সাদিক। কলকাতায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন রোববার (৩০ জুলাই) নন্দন-১ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সাইমন অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা।

এদিন দর্শকাসনে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমা দেখেন ‘লাল শাড়ি’ সিনেমার প্রযোজক এবং অভিনেত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। তার সঙ্গে ছিলেন সাইমন।

নন্দনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক সাইমন বলেন, কলকাতায় বছরে তিন-চারবার করে আসা হলেও সিনেমা নিয়ে এই প্রথম কলকাতা পা রাখলাম। নন্দনের মতো জায়গায় আমাদের সিনেমা দেখাতে পারছি, এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের বিষয়। আমার খুব পছন্দের জায়গা এই কলকাতা। এই প্রথম সিনেমা নিয়ে এসেছি। এরমধ্যে ‘লাল শাড়ি’ নিয়ে দর্শকের যে সাড়া মিলেছে, তা সত্যিই ভালো লাগার।
এদিকে কলকাতার সিনেমায় কাজ করতে চান কিনা প্রশ্নের জবাবে এ নায়ক বলেন, আমি এখানেও সিনেমা করতে চাই। কিন্তু এখানকার পরিচালকদের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ নেই। হয়তো সেটা হয়ে যাবে। সে ক্ষেত্রে সুযোগ পেলে অবশ্যই কাজ করতে চাই। দুই বাংলায় যদি একসঙ্গে কাজ হয় সেটা খুব ভালো।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares