সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:06 PM, August 1, 2023
স্পোর্টস ডেস্ক :
কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে আক্রান্ত হন ডেঙ্গুতে। তার কয়েকদিন পরই জাতীয় দলে হানা দিল মশাবাহিত রোগটি। আক্রান্ত হয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।
দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। পিক সিজনে রেহাই পাচ্ছেন না ক্রিকেটাররাও।বিসিবি সূত্রে জানা গেছে, রক্ত পরীক্ষায় হাসানের শরীরে ডেঙ্গু পাওয়া গেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ। প্লাটিলেটের সংখ্যা কম থাকলেও তা শঙ্কার মতো কিছু নয়। তাকে তাই বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে চলছে ফিটনেস ক্যাম্প। ৮ আগস্ট থেকে শুরু হবে ব্যাট-বলের স্কিল ক্যাম্প। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় প্রস্তুতি ব্যাহত হতে পারে হাসানের।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
