শেখ হাসিনা যতদিন আছেন, কোন ভয় নেই : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: 10:13 AM, August 2, 2023

শেখ হাসিনা যতদিন আছেন, কোন ভয় নেই : পরিকল্পনামন্ত্রী

জাতীয় ডেস্ক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব ও অসহায় মানুষের পাশে থাকে।গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি গরীব মানুষের পরম বন্ধু।শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই।

বুধবার(২ আগস্ট) হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাউল, ছাগল, মুরগ হাস, টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দিচ্ছে।নিরাপদ পানির জন্য টিউবওয়েল, ল্যাট্রিন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ সব সুযোগ সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে৷ এক কথায় যা করার প্রয়োজন সব করছি আমরা৷

মন্ত্রী আরও বলেন, একদল লোক আছে যারা নির্বাচন আসলেই মানুষদের ভুল বুঝানোর চেষ্টা করে, বেহেস্ত দোজখের ভয় দেখায়।কোন কাজে নাই শুধু সমালোচনায় ব্যস্ত থাকে।এদের থেকে দূরে থাকতে হবে।শুধু মনে রাখবেন কে কি করেছে।শেখ হাসিনকে মনে রাখতে হবে।শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares