গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়’, কেন এমন মন্তব্য কবীর সুমনের

প্রকাশিত: 4:06 AM, August 2, 2023

গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়’, কেন এমন মন্তব্য কবীর সুমনের

বিনোদন ডেস্ক:

‘গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়’, কেন এমন মন্তব্য কবীর সুমনের
নিজে দেশ ভারতে গান গাওয়া নিয়েই হঠাৎ ভীষণ আফসোস ধরা পড়ল কবীর সুমনের কণ্ঠে। আর সেই আফসোস থেকেই বললেন, ভারতে আর গান গাইবেন না তিনি, গাইলে বাংলাদেশে গাইবেন।

কিন্তু নিজ দেশে গান গাওয়া নিয়ে হঠাৎ কেন এমন আফসোস জীবন্ত কিংবদন্তী এই শিল্পীর। এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘আমি যদি আর কোথাও গান গাই তবে বাংলাদেশেই গাইব। ভারতে আর গাইব না। ১৩ বছর পর বাংলাদেশে গিয়েছিলাম, আর তার কিছুদিন আগে দুর্গাপুজোর পঞ্চমীতে কলকাতার কলামন্দিরে একটি অনুষ্ঠান ছিল। পুরো অনুষ্ঠানটাতেই শুধু টেলিফোন বাজল, আর লোকজন কথা বলল!

‘তাই ভারতে আর আধুনিক বাংলা গান গাইব না। গাইলে বাংলা খেয়াল গাইব। কিন্তু বাংলাদেশে কেউ আমাকে অপমান করেনি। একটা ফোনও বাজেনি একটা কথাও হয়নি। তাই গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়। বাংলাদেশ যেদিন বলবে আমি সেদিনই ছুটে যাব, গাইব।’

উল্লেখ্য, কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর উদযাপন উপলক্ষে গত বছর ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের গানের আসর হয় ঢাকায়। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে সেই আসর ভর্তি শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন তার গান।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares