সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:35 AM, August 5, 2023
বিনোদন ডেস্ক :
উদীচীর সাবেক সভাপতি পান্না কায়সারের মৃত্যুতে শোক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি শহীদ বুদ্ধিজীবী ও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সারের জীবনসঙ্গী, বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক এবং শিশু সংগঠক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক শোকবার্তায় উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, পান্না কায়সারের প্রয়াণে শুধু দেশের সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হলো তাই নয়, উদীচী হারালো তার অন্যতম অভিভাবককে।
শোকবার্তায় উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ১৯৫০ সালে জন্মগ্রহণ করা পান্না কায়সার ছোটবেলা থেকেই প্রগতিশীল চিন্তাচেতনার সাথে পরিচিত হন। ষাটের দশকে স্বাধীনতা আন্দোলনের উত্থান সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেখানে বাংলা বিভাগে পড়ার সময় তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন মুনির চৌধুরী, মোফাজল হায়দার চৌধুরীর মতো
কিংবদন্তি শিক্ষকদের। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে উত্তাল সময়েই তিনি শহীদুল্লাহ কায়সারের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। শুরু হয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার নতুন পথচলা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আরও অনেক সূর্য সন্তানের মতো পান্না কায়সারের স্বামী শহীদুল্লাহ কায়সারকেও আলবদরের সহায়তায় বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর আর ফিরে আসেননি তিনি।
স্বাধীনতার পর সান্না কায়সার শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সাথে যুক্ত হন। একইসাথে যুক্ত হন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন মাতক দালাল নির্মূল কমিটির সাথেও সারাজীবন ধরেই তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, সাহিত্যিক, প্রাবন্ধিক হিসেবেও নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় গড়ে তোলার চেষ্টা
দীর্ঘদিন নানান জটিলতায় ভুগে ৪ আগস্ট সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোপেন মালাকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ৪ আগস্ট উদীচী কেন্দ্রীয় সংসদ সভা ছিল। সভা চলাকালেই পান্না কায়সারের মৃত্যুসংবাদ আসে। সে সভায় তালর মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং দুই মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপত্তি, শহীদ বুদ্ধিজীবী ও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সারের জীবনসঙ্গী, বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক এবং শিশু সংগঠক পান্না কায়সারের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
এদিকে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে পান্না কায়সারের জানাজা হয়েছে। আসরের পর ইস্কাটনে তার বাড়ির কাছে আরেক দফা জানাজা হয়েছে।
এরপর মরদেহ বারডেম হাসপাতালে রাখা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিন রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন শহীদজায়া পান্না কায়সার।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
