শিগগিরই পরীমণির নতুন অধ্যায় শুরু

প্রকাশিত: 3:30 AM, August 6, 2023

শিগগিরই পরীমণির নতুন অধ্যায় শুরু

বিনোদন ডেস্ক:

বছরখানেক আগেই প্রথম সন্তানের মা হয়েছেন পরীমণি। মা হওয়ার পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে ফেরেননি তিনি। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শুটিংয়ে ফিরতে আরও সময় নিতে চান তিনি। এই সময়টা পুরোপুরি ছেলে রাজ্যকেই দিতে চান।
আগামী ১০ আগস্ট এক বছরে পা দেবে রাজ্য। জানা গেছে, ওদিন ঘটা করে ছেলের জন্মদিন উদযাপন করবেন বলে এই নায়িকা। সেই সঙ্গে আরও জানালেন, ছেলের জন্মদিন উদযাপনের পরই উড়াল দেবেন কলকাতায়। সেখানে নতুন ছবির শুটিং করবেন।

পরীমণি বললেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পরই কলকাতায় যাব।’

এদিকে কয়েক দিন আগে ‘পাফ ড্যাডি’ নামে একটি ওয়েব সিরিজের ডাবিংয়ের মাধ্যমে কাজের বিরতি ভাঙেন পরী। শিগগিরই সিরিজটি একটি ওটিটিতে রিলিজ হচ্ছে বলেও জানান।

এর আগে চলতি বছর অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিই পরীমণির মুক্তি পাওয়া শেষ সিনেমা। পরীর অভিনীত শুটিং বাকি থাকা ‘প্রীতিলতা’ সিনেমাটি কবে শেষ হবে, এর কোনো তথ্য জানাতে পারেননি এই নায়িকা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares