সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:49 AM, August 7, 2023
জাতীয় ডেস্ক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছন।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।
হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন আশরাফুল হোসেন আলম।
মামলায় তিনি অভিযোগ করে বলেন, তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। যে বক্তব্যে রিজভী বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
