সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:55 AM, August 7, 2023
বিনোদন ডেস্ক:
প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে জয়কে নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুরতে দেখা শাকিব খানকে। ঘোরাঘুরির স্থিরচিত্র আর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। আর তা দেখে অনেকে ভেবেছেন, তারা হয়তো শিগগিরই আবার এক ছাদের নিচে বসবাস শুরু করবেন। আর মিলিত হওয়ার বিষয়ে অপু ইঙ্গিতপূর্ণ নানা কথা বললেও শাকিব কিছুই বলেননি।
তবে বিষয়টি নিয়ে একদমই নীরবতা দেখিয়েছেন শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা বুবলী। এসব নিয়ে আসলে কী ভাবছেন তিনি? অবশেষে সোমবার এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই নায়িকা।
সন্তান জয়কে নিয়ে শাকিব–অপুর দেশের বাইরে ঘোরাফেরার বিষয়টা কীভাবে দেখছেন জানতে চাইলে বুবলী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার বাবার দায়িত্বও পালন করতে হয় হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়। তার টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’
তাহলে কি শাকিব খান তার ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না—এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে। শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনো করছে। তাই ওসব নিয়ে ভাবি না।
‘এসব কারণেই এখন আমার সবকিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এ জন্য সে কীভাবে সুখী হবে, সেটাই আমার দেখার দায়িত্ব।’
শোনা যায়, শেহজাদের মাসিক খরচ বহন করেন তার বাবা শাকিব খান। তাহলে আপনি মা হয়ে ছেলের জন্য বাবার দায়িত্বও পালনের কথা বলছেন কেন? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা–ও আমি, বাবাও আমি। এর মর্ম যারা বোঝার, তারা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 12
Users Last 7 days : 131
Users Last 30 days : 369
Users This Month : 369
Users This Year : 369প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
