যশোর বোর্ডে ৪৩ হাজারের বেশি এসএসসি পরীক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ

প্রকাশিত: 3:50 AM, August 8, 2023

যশোর বোর্ডে ৪৩ হাজারের বেশি এসএসসি পরীক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ

শিক্ষা ডেস্ক :

গত মাসের ২৮ জুলাই প্রকাশ করা হয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। এ বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করেছে ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী।

সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফলাফল চ্যালেঞ্জকারী পরীক্ষাথীদের ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

উল্লেখ্য, যশোর শিক্ষাবোর্ডে পাশের হার জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares