সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:46 AM, August 10, 2023
বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরিকে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না পর্দায়। চিরচেনা লাইট-ক্যামেরা অ্যাকশনের গণ্ডি থেকে যেন অনেকটাই দূরে রয়েছেন তিনি। ঠিক সাময়িক বিরতিও বলা যায় না। কারণ দারুণ কিছু নিয়ে ফিরবেন বলে অপেক্ষায় এই মেধাবী অভিনেত্রী।
ইতোমধ্যে রাজধানীর নিকটস্থ গাজীপুরে ‘লিপস্টিক’ সিনেমার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের কাজ শুরুর অপেক্ষা। এবার এই ‘লিপস্টিক’ নিয়েই ফিরছেন পূজা।
নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, গত ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে সাভারে এর দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।
এই সিনেমায় পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা আদর আজাদকে। আর এতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে পূজাকে। একটি গ্রামের দরিদ্র তরুণী ‘বুচী’ এবং অন্যটি দেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। কিন্তু এর আগে মাঝে দেড় বছরের বিরতিতে ছিলেন এ তরুণী অভিনেত্রী।
পূজা একটি সংবাদমাধ্যমকে বিরতি প্রসঙ্গে বলেন, আগে থেকে আমি বলে আসছি, ভালো গল্প-চরিত্র না পেলে কাজ করব না। তা এক বছর, দুই বছর যাইহোক, বসে থাকতে হলেও থাকব। মাঝে ওয়েব ফিল্ম ‘পরী’ করেছিলাম। এটি প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি।
এ অভিনেত্রী আরও বলেন, ভালো গল্প-চরিত্র পাইনি বলে মাঝে কাজ করিনি। আর এখন আমার যে বয়স, তাতে কাজ কম করলেও কোনো সমস্যা নেই। কাজ কম হোক, আমি সময় নিয়ে সবসময় ভালো কাজ করব।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
