সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:30 PM, August 11, 2023
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরু থেকেই নানা বক্তব্য ও কর্মকাণ্ডে বিতর্কে থাকেন ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। আরও একবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এলেন বিতর্কিত এই গায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।
তবে নোবেলের দাবি, এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ফেসবুক পেজটি হ্যাক করে অশালীন ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে নোবেল বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে।’
বৃহস্পতিবার থেকে হঠাৎ করে নোবেলের ফেসবুক স্টোরিতে পোস্ট করা ‘নারীদের নগ্ন ছবি-ভিডিও’। যা দেখে প্রথম প্রথম অনেকেই ধরে নেন কাণ্ডটি নোবেলের। ফলে কটাক্ষে মেতে ওঠেন নেটাগরিকরা। এরপরই সংবাদমাধ্যমকে নোবেল জানালেন হ্যাকারদের কবলে পড়েছে তার পেজটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 23
Users Last 7 days : 143
Users Last 30 days : 413
Users This Month : 413
Users This Year : 413প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
