ভক্তের প্রশ্ন ‘নয়নতারার প্রেমে পড়েছেন’, মজার করে যে জবাব দিলেন শাহরুখ

প্রকাশিত: 2:26 PM, August 11, 2023

ভক্তের প্রশ্ন ‘নয়নতারার প্রেমে পড়েছেন’, মজার করে যে জবাব দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

শাহরুখ খানের বছরটা শুরু হয়েছিল ‘পাঠান’ সিনেমা দিয়ে। এবার ‘জওয়ান’-এর পালা। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এই সিনেমায় শাহরুখ একা নন, থাকছেন নয়নতারা থেকে দীপিকা পাডুকোনসহ তাবড় সব নায়িকা। তবে এই সিনেমাতেই প্রথমবার শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারাকে।

ইতোমধ্যেই ‘জওয়ান’–এর প্রচার শুরু করে দিয়েছেন বাদশা। এবারও সেই পুরনো পন্থা। সিনেমার প্রচারে শাহরুখ ‘আস্ক মি এনিথিং’ নামে একটি সেশন রাখেন টুইটারে। সেখানে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অভিনেতা।

সেখানেই এক অনুরাগী তাকে প্রশ্ন করে বসেন- অভিনয় করতে গিয়ে নয়নতারার প্রেমে পড়েছেন কী-না? জবাবে শাহরুখ যা বলেছেন তা ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখ বলেন, ‘চুপ করো, দুই সন্তানের মা সে! হা হা হা!!’

দীর্ঘ ছয় বছরের প্রেমের পর দক্ষিণী পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। বিয়ের বছরই সারোগেসির মাধ্যমে দুই ছেলের মা হয়েছেন অভিনেত্রী।

আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া এই সিনেমা।

প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি হিসাবে দেখা যাবে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারাকে। তাইতো স্বাভাবিক ভাবেই এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares