বিনোদন ডেস্ক:
সম্প্রতি শোবিজ অঙ্গনের দু’একজন তারকারা বিদেশ থেকে দেশে ফিরলে বিমানবন্দরে ভিড় ভক্ত-অনুরাগীদের। তবে বিষয়টিকে এক ভিন্নভাবে দেখছেন এক সময়ের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী।
তিনি মনে করছেন, ভাড়া করে লোক এনে কিছু তারকা নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছেন। তাদের ব্যঙ্গ করে এই সংগীতশিল্পী বললেন, তিনিও এবার বিমানবন্দরে নামার আগে লোক ভাড়া করবেন ও সংবাদকর্মী, ইউটিউবারদের খবর দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন রবি চৌধুরী।
নিজের ফেসবুকে রবি চৌধুরী লিখেছেন, ‘আরও একমাস থাকব আমেরিকায়। ভাবছি ঢাকায় ল্যান্ডিং করার আগে। কিছু সাংবাদিক বন্ধু এবং কিছু ইউটিউবারকে খবর দিব। আর কিছু ভাড়া করা লোক। কেমন হবে ব্যাপারটা জানতে পারি। ক্যারিয়ারের ৩৫ বছর চলছে। করিনি কখনো। এখন দেখলাম নিজের ঢোল নিজে পিটাই কিছু কিছু সেলিব্রেটি। এসব আমরা বুঝি। মানুষ এত বোকা না।’
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। বিমানবন্দরে নামতেই সাংবাদিক ও অনুরাগীরা ঘিরে ধরেন তাকে। এর আগে জায়েদ খান দেশে ফেরার পরও এমন দৃশ্য দেখা গিয়েছিল।
এদিকে রবি চৌধুরী নিজের পোস্টে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদেন মন্তব্য ইঙ্গিত রয়েছে- তাদেরকে নিয়েই এমন পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে পোস্টে খোলাসা করেননি গায়ক।
নব্বই দশকে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন ছিলেন রবি চৌধুরী। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র— সর্বত্রই তার ছিল সরব বিচরণ। বর্তমানে সংগীতাঙ্গনে একেবারেই অনিয়মিত তিনি।
R/N