সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:43 PM, August 11, 2023
বিনোদন ডেস্ক :
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, টাঙ্গাইলের রাস্তা পার হয়ে আমার জন্মস্থান উত্তরবঙ্গে বগুড়া যেতে হয়। টাঙ্গাইলের সঙ্গে আমার ছোটবেলা থেকে একটা ভালো পরিচয় ছিল, সেটা রাস্তার সঙ্গে। আজকে ব্লোমিং বিউটি বাই মুন’র স্বত্বাধিকারী মুনের প্রতিষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের পলাশতলি এলাকায় ব্লুমিং বিউটি বাই মুনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন অপু।
এ নায়িকা ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করে বলেন, সিনেমাটি কয়েকবার দেখেছি। অসাধারণ একটি সিনেমা। এ ধরনের সিনেমা খুব কম হয়। তবে আমার নতুন সিনেমা ‘লাল শাড়ি’ ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে অভিনেত্রীর স্বামী ঢালিউড কিং শাকিব খান। ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার।
সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন শাকিব-ইধিকা। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস কয়েকবার দেখেছেন সিনেমাটি।
শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে—সাংবাদিকরা এ প্রশ্ন করলে সেটির জবাব না দিয়ে তা এড়িয়ে যান অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্প ও উপস্থাপিকা বারিশ হক, ব্লুমিং বিউটি বাই মুনের কর্ণধার মুনমুন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 23
Users Last 7 days : 143
Users Last 30 days : 413
Users This Month : 413
Users This Year : 413প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
