সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:12 PM, August 11, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্যে মস্কোর স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ১০ মিনিটে যাত্রা করে রুশ মহাকাশযান লুনা-২৫।
রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
এই অভিযানে রাশিয়ার বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব অনুসন্ধান করবেন। খবর রয়টার্সের।
এর আগে ১৯৭৬ সালে চন্দ্রঅভিযান করে রাশিয়া।
রুশ মহাকাশযানটির চাঁদের বলয়ে পৌঁছতে সময় লাগবে প্রায় পাঁচ দিন। এরপর এটি পাঁচ-সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে।
এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানিয়েছে। টুইট লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরো একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত।
রুশ মহাকাশ সংস্থা বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা সংগ্রহ, বিশ্লেষণ এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 23
Users Last 7 days : 143
Users Last 30 days : 413
Users This Month : 413
Users This Year : 413প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
