সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:48 AM, August 12, 2023
বিনোদন ডেস্ক :
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়ার শাড়ির স্টাইল রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। ফ্যাশনপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে আলিয়া ও ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা ১১ আগস্ট বিশেষ কালেকশন লঞ্চ করেছেন। আলিয়ার শাড়িগুলো কিনতে ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা।
আলিয়ার প্রমোশনাল লুকের শাড়িগুলোর চাহিদা এত বেশি ছিল যে মনিশ মালহোত্রার ওয়েবসাইট ক্রাশ করে শুক্রবার। ওয়েবসাইট ঠিক হওয়ার পরে শনিবার খুব অল্প সময়ের মধ্যেই সবগুলো শাড়ি বিক্রি হয়ে যায়।
আলিয়ার পরা মোট ৯টি শাড়ি লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটে। এক একটি শাড়ি বিক্রি হয়েছে ৪৮ হাজার থেকে ৫৮ হাজার রুপিতে।
আলিয়া আগেই জানিয়েছিলেন শাড়ি বিক্রির অর্থ সরাসরি যাবে মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কাজে। এই কাজের জন্য স্নেহা নামের একটি অর্গানাইজেশনকে দেয়া হবে অর্থ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
