সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:00 AM, August 12, 2023
বিনোদন ডেস্ক:
কাজের পাশাপাশি টাইগার শ্রফের লাভ লাইফ সবসময় থাকে খবরে। বিশেষ করে দিশা পাটানির সঙ্গে তার প্রেমচর্চা। ২০১৬ সালে ‘বেফিকরে’ সিনেমা দিয়ে পথ চলা শুরু হয়েছিল দুজনের। এরপর কয়েকবছর চুটিয়ে প্রেম করেন। এরপর গত বছর নাকি আলাদা হয়ে যান তারা। ‘কফি উইথ করণ’ শোতে এসে টাইগার নিজের মুখে নিজেকে ‘সিঙ্গেল’ হিসেবে দাবি করে গিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে এক রিপোর্টে দাবি করা হয়েছে, দিশা পাটানির সঙ্গে বিচ্ছেদের পর থেকে টাইগার নাকি প্রেম করছেন দিশা ধানুকার সঙ্গে। যে মুম্বাইয়ের এক প্রোডাকশন হাউজে কাজ করেন। এমনকী দেড় বছর হয়ে গেছে দিশা ধনুকা ও টাইগার শ্রফের প্রেমের বয়স।
অভিনেতার পরিবারও নাকি খুব পছন্দ নতুন দিশাকে। এমনকী টাইগার তার নতুন প্রেমিকাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও শুরু করে ফেলেছেন।
যদিও নতুন এই প্রেমের খবর একেবারে উড়িয়েই দিলেন টাইগার। বললেন, ‘এই খবর একেবারেই ভুল। আমি তো জানতাম আমার নাম অন্য কারও সঙ্গে জোড়া হচ্ছে। যাই হোক, গত ২ বছর ধরে আমি সিঙ্গেল।’
এদিকে দিশা পাটানির নতুন প্রেমেরও খবর রয়েছে বলিপাড়ার অন্দরে। আলেকজান্ডার অ্যালেক্সিলিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। আলেকজান্ডার হলেন দিশার জিম পার্টনার। দুজনের মাখোমাখো ভালোবাসার ছবি আজকাল প্রায়ই রাঙিয়ে দিয়ে যায় সোশ্যাল মিডিয়া।
‘বেফিকরে’-এর পর ‘বাঘি টু’-তেও একসঙ্গে কাজ করেন টাইগার-দিশা। তবে এখন দেখা যাচ্ছে, দুজনেই খুঁজে নিয়েছেন একে-অপরের জন্য নতুন কোনও সঙ্গী।
এদিকে আগামীতে, টাইগার শ্রফকে দেখা যাবে কৃতি শ্যানননের সঙ্গে ‘গণপথ’ ও অক্ষয় কুমারের সঙ্গে ‘বড়ে মিঞা ছোট মিঞা’-তে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
