সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:49 AM, August 12, 2023
আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ার জারিয়া শহরে নামাজের সময় একটি মসজিদ ধসে অন্তত সাতজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার এ ঘটনার সময় ভবনটিতে শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।
ধসের কারণ জানতে তদন্ত চলছে। ওই এলাকার আমির স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার একটি দেয়ালে ফাটল ধরা পড়ে।
মসজিদটি এক শতাব্দীরও বেশি পুরনো বলে ধারণা করা হয়। নাইজেরিয়ায় ভবন ধসের দীর্ঘ ইতিহাস রয়েছে।
কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদটি অনুসন্ধান করার পর আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।
আমির মাল্লাম আহমেদ নুহু বামাল্লি পাঞ্চ নিউজকে বলেছেন, ভবনের ফাটল ঠিক করার জন্য ইঞ্জিনিয়ারদের একটি দল গঠন করা হয়েছিলো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
