সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:01 AM, August 12, 2023
বিনোদন ডেস্ক :
শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। ৪ আগস্ট রাজধানীর উত্তরায় একটি নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেছেন নাটকটির নির্মাতা। এবার এসব অভিযোগ নিয়ে মুখ খুললেন চমক।
শুক্রবার (১১ আগস্ট) যমুনা নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ ঘটনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তিনি বলেন, এক সময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তার সাথে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এরমধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি। এরপর আমি তাকে জানাই যদি সে এভাবে আমাকে এভাবে হ্যারাস করতে থাকে তাহলে আমি তার সাথে আর কাজ করবো না। এরপর আরশ আমাকে জানায়, সে আমার সাথে প্রোফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।
তিনি বলেন, আরশের সাথে এরপর বেশ কিছু কাজের অফার আসে আমার কাছে। কিন্তু আমি তাতে রাজি হইনি। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। অভিযোগ করেন, আরশের সাথে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সাথে তিনি নাটকের পরিচালক আদিফ হাসান জড়িত বলেও তিনি দাবি তার।
চমক বলেন, আরশ ও আদিফ পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই পরিচালক তার কাছে ৩ লক্ষ ৮৯ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তার লোকজন এসে টাকা আদায় করবে বলেও হুমকি দেয়।
চমক আরও বলেন, শুটিং সেটে আমি পুলিশ ডেকেছি ব্যক্তিগত নিরাপত্তার জন্য। কাউকে হেনস্থা করার জন্য নয়। পুলিশ যখন সেট থেকে আমাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করেছে, তারা আমাকে বের হতে দেয়নি। জিম্মি করে রেখেছিল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
