সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:08 PM, August 13, 2023
বিনোদন ডেস্ক :
ব্যক্তিগত জীবনকে ঘিরে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। একাধিক বিয়ে, সম্পর্কের জেরে বারবার ট্রলের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।
রবিবার (১৩ আগস্ট) ৩৬ তম জন্মদিন শ্রাবন্তীর। তবে অভিনেত্রীর জন্মদিনেও তাকে ঘিরে কাটেনি বিতর্ক।
ক্যারিয়ারের শুরুর দিকেই, ২০০৩ সালে বিয়ে করেন শ্রাবন্তী। পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন। সেই সংসার টিকেছিল ২০১৬ অব্দি। সেই ঘরে আছে এক সন্তান। এরপর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন হুট করেই। সেই ঘর এক বছরও টেকেনি। দু’বছর যেতে না যেতেই আবার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। রোশান সিং নামের এক ব্যক্তির সঙ্গে গড়া সেই সংসারও এক বছরের মাথায় (২০২০) ভেঙে যায়। এখনও চলছে এই বিচ্ছেদের মামলা।
কৃষাণ ও রোশানের সঙ্গে বিচ্ছেদের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এখানেই শেষ নয় সম্প্রতি অভিনেতা জিতু কমল ও পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোরালো চর্চা হয়েছে নেটপাড়ায়। তাহলে কি নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেন শ্রাবন্তী? সেই প্রসঙ্গেই এবার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন শ্রাবন্তী।
সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই এখন আমার প্রেম।’ তবে অভিনেতা জিতু কমল ও পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা ওঠা প্রসঙ্গে শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না।’
কিছু দিন আগে জিতু কমলের সংসার ভেঙেছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, এই ভাঙনের পেছনে নাকি শ্রাবন্তী দায়ী। অভিনেত্রী প্রসঙ্গটি পরিষ্কার করলেন এভাবে, ‘খুব খারাপ লাগে যখন এগুলো শুনি। ওর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, না হচ্ছে, আমার দেখার বিষয় না। আর জিতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওর সঙ্গে কাজ করছি, তাই আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। একটা খবর ছড়ালে হাজারটা খবর শুরু হয়। আমার মনে হয়, সাইবার ক্রাইমের বিষয়টা দেখা উচিত। ঝামেলায় জড়িয়ে যাওয়া, আমার রাশিতে লেখা আছে!’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 28
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
