সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:31 AM, August 13, 2023
বিনোদন ডেস্ক:
টালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরের অধিকাংশ সময় সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন তিনি। অভিনয়ে দুর্দান্ত ও নজরকাড়া হলেও প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। আর এর পেছনের কারণ হচ্ছে ব্যক্তিজীবনের সম্পর্ক, নয়তো সোশ্যাল মিডিয়ায় খোলামেলা অবতারে নিজেকে উপস্থাপন।
সোশ্যালে বিভিন্ন সময় নানা ধরনের ছবিতে দেখা গেছে তাকে। কখনো সাজের কারণে, কখনো পোশাকের কারণে, আবার কখনো ক্যাপশনের কারণে। সবমিলে সোশ্যালে তার পোস্ট মানেই আলোচনা। আর এসবে ভীষণ অভ্যস্ত এ টালি তারকা।
আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি একটি ছবিতে বোতাম খোলা সাদা শার্টে পোজ দিয়েছেন শ্রাবন্তী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রীর সেই পোস্টে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। একজন লিখেছেন, তোমার এসব উন্মুক্ত বক্ষের ছবি তোমার ছেলে দেখে না? কেউ আবার এর থেকেও নেতিবাচকভাবে মন্তব্য করেছেন সেই পোস্টে।
শুধু এ পোস্টেই নয়, যেকোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই মন্তব্যের ঘরে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে থাকে নেটিজেনরা। এমনকি তাকে নিয়ে ট্রোলিং এমন জায়গায় পৌঁছেছে যে, মহানায়ক সম্মান পাওয়া নিয়েও তিরস্কার করা হয়েছে শ্রাবন্তীকে।
মহানায়ক সম্মান পাওয়ার পর কেউ কেউ তাকে বলেছেন, আরও কী কী যে দেখতে হবে, তা কে জানে। ছিঃ ছিঃ, এদের নিজেদেরও কি লজ্জা করে না। আবার কেউ সোশ্যালে লিখেছিলেন, মহানায়ক উত্তম কুমারকে এভাবে অপমান করার কোনো মানে আছে, এই ফ্লপ নায়িকাকে ভূষিত করে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
