সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:20 AM, August 13, 2023
আন্তর্জাতিক ডেস্ক :
টেসলার সিইও ইলন মাস্ক প্রযুক্তি জগতের শীর্ষে থাকার পাশাপাশি, সঙ্গীতশিল্পী গ্রাইমসের সাথে সহ-অভিভাবকের কাজটিও দারুণভাবে পরিচালনা করছেন। তারা তাদের দুজন শিশুর অভিভাবকত্ব ভাগ করে নিয়েছেন।
মাস্ক এবং গ্রাইমসের একসাথে তিন বছর বয়সী এক্স এশ এ টুয়েলভ এবং ১৯ মাস বয়সী এক্সা ডার্ক সাইডারেল মাস্ক ওয়াই নামের দুজন সন্তান রয়েছে।
গ্রাইমস এবং ইলন ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত সম্পর্কে ছিলেন। বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও, তারা একসাথে তাদের সন্তানদের সহ-অভিভাবক হিসাবে কাজ করে যাচ্ছেন।
ওয়াইয়ার্ডের এর সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে গ্রাইমস বলেন, তার সন্তানরা বাবার মতো হয়েছেন। বাচ্চাদেরও মহাবিশ্বের প্রতি মুগ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, এক্স রকেট সম্পর্কে অনেক কিছু জানে। সে আমার চেয়ে রকেট সম্পর্কে বেশি জানে।
গ্রাইমস গর্বের সাথে আরও যোগ করেন, মহাবিশ্বের প্রতি বাচ্চাদের মুগ্ধতা বিশাল। বাচ্চারা ইতোমধ্যেই জ্যোতির্বিদ্যা প্রকৌশলে প্রতিভা প্রদর্শন করেছে। আমরা এক্সকে খেলনা দেয়া বন্ধ করে দিয়েছি। কারণ সেগুলো যদি গঠনগতভাবে সঠিক না হয় সে হতাশ হয়ে পড়ে। সে একজন পিচ্চি প্রকৌশলী। কিন্তু মহাকাশ নিয়ে তার আগ্রহ প্রচণ্ড।
তাদের মেয়ে ওয়াইও তার বড় ভাইয়ের থেকে খুব বেশি পিছিয়ে নেই। তারও প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ বলে জানান তার মা গ্রিমস।
ভ্যানিটি ফেয়ারকে ২০২২ সালের একটি সাক্ষাত্কারে গ্রাইমস বলেন, তাদের বিচ্ছেদ হয়ে গেলেও তারা এখনও একে অপরের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেন।
গ্রাইমস বলেন, পাঁচ বছরে আমার পরিবর্তনের জন্য কৃতিত্ব মাস্কের। আমি আমার নিজের দল এবং আমার নিজের জীবন চালানোর বিষয়ে তার কাছে অনেক কিছু শিখেছি। আমি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান।
তবে শুধু মাস্ক গ্রাইমসের জীবনকে প্রভাবিত করছে তা কিন্তু না। গ্রাইমসও মাস্কের জীবনে অনেক প্রভাব ফেলেছেন। গ্রাইমস মাস্কের জীবনে মজা এবং আনন্দ নিয়ে এসেছেন।
তিনি এ বিষয়ে বলেন, আমি তার মধ্যে পারিবারিক সংস্কৃতি গড়ে তুলতে চেষ্টা করি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 23
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
