সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:01 AM, August 14, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার আশি দশকের দাপুটে নায়ক জসিম। সিনেমায় ভিলেন হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান তিনি। মৃত্যুর দুই যুগ পরও ভক্তরা তার শূন্যতা অনুভব করেন। এই চিত্রনায়কের জন্মদিনে পাঠকদের জন্য তার অজানা ৭টি বিষয় তুলে ধরা হলো। যা হয়তো অনেকেরই অজানা।
১. জসিমের পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন।
২. ১৯৭৩ সালে জসিম ‘রংবাজ’ (বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্য যুক্ত করা ছবি) ছবিতে খলনায়ক হিসেবে হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
৩. সুভাস দত্তের ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন।
৪. মুক্তিযোদ্ধা জসিম ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।
৫. দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে জসিম আলোড়ন তোলেন। এই সিনেমাটি সাড়া জাগানো হিন্দি সিনেমা ‘শোলে’-এর রিমেক। এতে তিনি গব্বারের চরিত্র করেছিলেন। খোদ শোলে ফিল্মের নামকরা চরিত্র গব্বার সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসিমের।
৬. জসিমের তিন ছেলে। রাতুল, রাহুল, সামি। যার মধ্যে রাতুল ও সামি ‘Owned’ ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার (এই ব্যান্ডদল বর্তমানে অনেক ট্রেন্ডিং ব্যান্ড)। রাহুল ‘Trainwreck’ ব্যান্ডের গিটারিস্ট (এই ব্যান্ডের ড্রামারই পরে অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন) আর সামি ‘Porahor’ এর ড্রামার।
৭. জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 28
Users Last 7 days : 144
Users Last 30 days : 414
Users This Month : 414
Users This Year : 414প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
