বয়সের পার্থক্য উধাও, ‘চালেয়া’য় শাহরুখ-নয়নতারার রসায়নে মুগ্ধ ভক্তরা!

প্রকাশিত: 10:56 AM, August 14, 2023

বয়সের পার্থক্য উধাও, ‘চালেয়া’য় শাহরুখ-নয়নতারার রসায়নে মুগ্ধ ভক্তরা!

বিনোদন ডেস্ক :

‘জওয়ান’ ছবির প্রথম রোমান্টিক গান ‘চালেয়া’ প্রকাশ পেয়েছে। ৩ মিনিট ৮ সেকেন্ডের গানটি মুগ্ধ করেছে শ্রোতাদের। শাহরুখ-নয়নতারার রসায়ন মন কেড়েছে ভক্তদের।

‘চালেয়া’ গানে অরিজিতের ম্যাজিক্যাল কণ্ঠে মুগ্ধ শ্রোতারা। অরিজিতের সঙ্গে গেয়েছেন শিল্পা রাও। এর আগে তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে। ‘চালেয়া’ গানে সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। হিন্দির পাশাপাশি প্রকাশ্যে এসেছে গানের তামিল ও তেলেগু ভার্সনও।

‘জওয়ান’ ছবিতে ডাবল রোলে রয়েছেন শাহরুখ খান। ট্রেলারে যেমন অ্যাকশন লুকে দেখা গিয়েছে বলিউড বাদশাকে, তেমনই ‘চালেয়া’ গানে হ্যান্ডসাম এবং রোমান্টিক লুকে ধরা দিয়েছেন ৫৭ বছর বয়সী অভিনেতা। নয়নতারার সঙ্গে শাহরুখের বয়সের পার্থক্য ১৯ বছর, যদিও তা পর্দায় বোঝার উপায় নেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বেও শাহরুখ জানিয়েছেন ‘জওয়ান’ ছবিতে তার প্রিয় গান ‘চালেয়া’। তার ভাষায় এই গানটি রোমান্টিক, মিষ্টি এবং রুচিশীল।

৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares