সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:44 AM, August 14, 2023
বিনোদন ডেস্ক:
ঢালিউড ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের তালিকার অন্যতম নাম শাবনূর। যিনি এখন স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। দেশের বাইরে থাকলেও দেশের সিনেমা আর সহকর্মীদের প্রতি তার ভালোবাসা আজও অটুট।
সর্বশেষ ১৩ আগস্ট সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখেন অভিনেত্রী। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারই বেশ ক’টি সিনেমার নায়ক মাহফুজ আহমেদ। পুরনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে মুগ্ধ শাবনূর। সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি তার দেখা হয়ে যায় মাহফুজ আহমেদের সঙ্গে। জমে ওঠে দুজনার গল্প।
মাহফুজ আহমেদকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ‘ডিফরেন্ট একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিলো। সবাই ভালো করেছে। তোমাকে তো অসাধারণ লেগেছে। সব সময় এমন অসাধারণ ছবি উপহার দিবে, সেটাই আশা করি।’
শাবনূর জানান, ছেলে আইজানকে নিয়ে প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন। তবে এই সিনেমাটি দেখতে এসে তার অভিজ্ঞতা বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ (১৩ আগস্ট) এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।’
প্রায় এক নাগারে বলে যাওয়া শাবনূরের এই কথাগুলো বিমুগ্ধ হয়ে শুনছিলেন মাহফুজ। শাবনূর একটু থামতেই তিনি বলেন, ‘আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনও শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।’
যেহেতু পর্দায় দুজনে ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ ক’টি সিনেমায় জুটি বাঁধার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে শাবনূরের প্রতি মাহফুজ আহমেদের আবেদন ছিলো ‘কামব্যাক’ করার। এমন প্রস্তাব খানিকটা উড়িয়ে দিলেন শাবনূর।
তিনি বললেন, ‘আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কি আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করবো। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।’
শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। গত ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 28
Users Last 7 days : 145
Users Last 30 days : 415
Users This Month : 415
Users This Year : 415প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
