সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:20 AM, August 15, 2023
বিনোদন ডেস্ক :
কিছুদিন আগে একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। তিনিও পাল্টা অভিযোগ তুলেন সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদমাধ্যমে ক’দিন ধরেই পাল্টাপাল্টি অভিযোগ দেখা গেছে। অবশেষে সেই ঘটনার মীমাংসা হল সোমবার (১৪ আগস্ট)।
অভিনেতা-অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে সমাধানে আসে। ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতি মনোয়ার হোসেন পাঠান এর সভাপতিত্বে গত রবিবার শুরু হয় বিচার সভা। এই বিচারসভায় অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড ও টেলিপ্যাবের একাধিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় সবার কথা শোনেন তারা।
গতকাল সোমবার রাতে অভিনয় শিল্পীসংঘ লিখিত আকারে তাদের সাংগঠনিক মতামত পাঠায়। সাংগঠনিক বার্তায় বলা হয়েছে, ‘শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন, যার কারণে সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া জ্যেষ্ঠ অভিনেতা মাসুম বাশার মাসুম এবং নির্মাতা আদিব হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয়।’
এ বিষয়ে বেশকিছু সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংগঠনটি
১) ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন।
২) ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন।
৩) অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।
৪) ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যে কোনও শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনও প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন।
৫) যেহেতু সোশাল মিডিয়া কিংবা অনলাইন ইন্টারভিউ ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোনো ঘটনার সমাধান দিতে পারেনা বরং যে কোনো পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে সেহেতু এখন থেকে আন্তঃসংগঠনের কার্য নির্বাহী কমিটির এবং সকল সংগঠনের সকল সাধারণ সদস্য যেকোনো ঘটনার প্রেক্ষিতে যার যার সংশ্লিষ্ট সংগঠনে অভিযোগ করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার পোস্ট করতে পারবেন না।
৬) শুটিং পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার লক্ষ্যে সকল শিল্পী ও কলাকুশলীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কেউ যদি কোনো প্রকার অসদাচরণ, বিশৃঙ্খলা, কাজের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 28
Users Last 7 days : 154
Users Last 30 days : 424
Users This Month : 424
Users This Year : 424প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
