সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:46 AM, August 15, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
২০২০ সালের নির্বাচনে এ অঙ্গরাজ্যে পরাজয়ের পর ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। খবর আল জাজিরা
জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি গতকাল সোমবার ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। জুরির জারি করা অভিযোগপত্রে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ৪১টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এ নিয়ে চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ট্রাম্প। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি সব সময়ই অস্বীকার করেছেন।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন তৎকালীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নানা তৎপরতা চালান।
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ২০২১ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তদন্ত শুরু করেছিলেন।
তবে তার তদন্তকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। কারণ অ্যাটর্নি ফানি উইলিস ডেমোক্র্যাট সমর্থক।
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দলের নেতা
২০২০ সালের নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর ট্রাম্প জর্জিয়ার ভোট নিয়ে অভিযোগ তুলেন। তার দাবি ছিল তিনি জর্জিয়ার ভোটে জয়ী হয়েছেন। সেখানে খারাপ কিছু ঘটেছে। তা না হলে তিনি কিছুতেই সেখানে হারতে পারেন না। জর্জিয়ায় ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 28
Users Last 7 days : 154
Users Last 30 days : 424
Users This Month : 424
Users This Year : 424প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
