সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:44 PM, August 15, 2023
বিনোদন ডেস্ক:
ভারতের আজ স্বাধীনতা দিবস। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবসে সুখবর পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এখন থেকে তিনি আর কানাডার নাগরিক নয়। ভারতের স্বাধীনতা দিবসে দেশটির নাগরিকত্ব পেয়েছেন এ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার (১৫ আগস্ট) অভিনেতা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা জানিয়েছেন। তবে এ তালিকায় আরও রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ অনেকেই।
অক্ষয় সুখবর জানিয়ে লেখেন, ‘মন এবং নাগরিকত্ব দুটোই এখন ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’ অভিনেতা একই সঙ্গে পোস্টে নাগরিকত্বের কাগজপত্রও তুলে ধরেছেন।
এতদিন এ নায়ক কানাডার নাগরিক ছিলেন। তাকে সম্মাননা নাগরিকত্ব দেয়া হয়েছিল কানাডা থেকে। ভারতীয় আইন অনুযায়ী, একজন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। কিন্তু জানা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না।
এর আগে ২০১৯ সালে এ নায়ক কথা দিয়েছিলেন, শিগগিরই বিদেশি নাগরিকত্ব বর্জন করে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কথা অনুযায়ী আবেদনও করেছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো ভারত লকডাউন ঘোষণা করা হয়। যে কারণে সব কার্যক্রম বিলম্ব হয়। তবে চার বছর সময় লাগলেও এখন থেকে ভারতীয় নাগরিক তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি অক্ষয় অভিনীত ‘ওএমজি-২’ মুক্তি পেয়েছে। এই সিনেমাকে কেন্দ্র করে মুক্তির আগে থেকে শুরু হয়েছিল নানা বিতর্ক। যদিও সিনেমাটি মুক্তির পর বিতর্ক পাল্টে যায়। দর্শকের মনোভাবও ইতিবাচক দেখা যায়। এছাড়া আগামী সেপ্টেম্বরের শুরুতেই নতুন একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে অক্ষয় কুমারের।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 28
Users Last 7 days : 158
Users Last 30 days : 428
Users This Month : 428
Users This Year : 428প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
