সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:03 AM, August 16, 2023
বিনোদন ডেস্ক:
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। দেশে সাড়া ফেলার পর এখন অস্ট্রেলিয়ায় চলছে সিনেমাটি। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
এ অভিনেত্রী পুরনো নায়ককে পর্দায় নতুনভাবে দেখতে পেরে বেশ মুগ্ধ। তাইতো সিনেমা দেখে বের হওয়ার পর অভিনেতা মাহফুজকে ফুলেল শুভেচ্ছা জানান শাবনূর। তিনি বলেন, একটি ব্যতিক্রম সিনেমা। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার গেটআপ আর চরিত্র অসাধারণ ছিল। সবাই বেশ ভালো করেছে।
মাহফুজ-শাবনূর জুটিবদ্ধ হয়ে বড়পর্দায় ‘বাঙলা, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এ অভিনেত্রী মাহফুজের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশের সময় তাকে ফেরার অনুরোধ করেন ‘প্রহেলিকা’র নায়ক।
শাবনূর জবাবে বলেন, আমি এই কামব্যাক শব্দ পছন্দ করি না। আমাদের ব্যাক করার কী আছে। ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।
তবে শুধু নায়কের প্রশংসাই করেননি শাবনূর। তিনি ‘প্রহেলিকা’র নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীরও প্রশংসা করেছেন। এতে মাহফুজ-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 28
Users Last 7 days : 158
Users Last 30 days : 428
Users This Month : 428
Users This Year : 428প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
