এবার সালমান প্রসঙ্গে মুখ খুলবেন কঙ্গনা?

প্রকাশিত: 6:46 AM, August 19, 2023

এবার সালমান প্রসঙ্গে মুখ খুলবেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক :

বেফাঁস মন্তব্য করে বলিউডের স্পষ্টবাদী অভিনেত্রী কঙ্গনা রানাওত সবসময়েই থাকেন আলোচনায়। অন্যের সমালোচনা করায় প্রশংসা কমই জোটে তার ভাগ্যে। তবে এবার ঘটলো ব্যতিক্রম। সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি প্রশংসা করেছেন কঙ্গনার। কঙ্গনা সেটি টুইট করেছেন।

এক সাক্ষাৎকারে সোমি বলেন, ‘কঙ্গনাই একমাত্র অভিনেত্রী যিনি কখনো মিথ্যা বলেন না। আমি তাকে কুর্নিশ করি। তিনি সত্য বলেন। তার সঙ্গে যা অন্যায় হয়েছে, তা ক্যামেরার সামনে বলতে তিনি দ্বিধা করেন না।’

সোমি আরও বলেন, ‘সব সাক্ষাৎকারে তিনি ব্যক্তিত্ব বজায় রাখেন। তিনি ইন্ডাস্ট্রি সম্পর্কে, মিথ্যা সম্পর্কে কথা বলেন। আমি তাকে সম্মান করি।’

সোমির এই সাক্ষাৎকারে টুইট করে কঙ্গনা লেখেন, ‘যারা আমার আগে ভুগেছে, তাদের শক্তি আমার ভেতরে আছে। আপনার কণ্ঠ আমার মাঝে আছে যা কখনও আওয়াজ তোলেনি, সেই সত্য আমার মাঝে আছে যা কখনো বলা হয়নি।’

সালমানের সঙ্গে কঙ্গনার সম্পর্ক বেশ ভালো। প্রায়ই একই পার্টিতে দেখা যায় তাদের। বিভিন্ন সময়ে সালমানের প্রশংসাও করেছেন কঙ্গনা। তবে এবার অনেকেই মনে করছেন সালমান প্রসঙ্গে মুখ খুলতে চলেছেন কঙ্গনা

বিভিন্ন সময়ে সোমি আলি জানিয়েছেন সালমানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি।। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন, তার ‘ওয়েব শো’ ভারতে চালাতে দেননি সালমান

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares