সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:10 AM, August 19, 2023
বিনোদন ডেস্ক:
রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে ১০ আগস্ট জমকালো আয়োজনে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন চিত্রনায়িকা পরীমণি। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাবা রাজ। ছেলের প্রথম জন্মদিনের পার্টিতে উপস্থিত না থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে সেই প্রসঙ্গে কথা বলেছেন রাজ।
তিনি বলেন, ছেলের অনুষ্ঠানে কেন যাইনি, সেটা কেবল আমিই জানি। বিষয়টি অন্য কেউ বুঝবে না। এ নিয়ে কথা বলে কোনো লাভও হবে না। আর বললেও মানুষ হয়তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে নিয়ে সবার অভিযোগ থাকতে পারে। তবে কলকাতা থেকে ফেরার পর বাবা হিসেবে অনুষ্ঠানের আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলাম। ছেলের সঙ্গে সময় কাটিয়েছি।
রাজ অবশ্য কলকাতা থেকে দেশে ফিরেই জন্মদিনের অনুষ্ঠানের আগের রাতে ছেলেকে দেখার জন্য পরীর বাসায় গিয়েছিলেন। কলকাতা থেকে আনা উপহার ছেলের হাতে তুলে দেন। সেখানে ছেলের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে চলে আসেন। তবে পরীর সঙ্গে দেখা হয়নি তার।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে পরীমণি জানিয়েছিলেন, বর্তমানে রাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক শুধু তার ছেলের সঙ্গে।
আরও পড়ুন : আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি
এ প্রসঙ্গে রাজ বলেন, পরীকে আমি বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। আসলে পরী সব ছেড়ে সন্তানকে নিয়ে সবসময় সেলিব্রেশন করে, করছে— আমার কাছে এটি ভীষণ ভালো লাগে। পরীকে তার জীবনের সুন্দর ও আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি। আমার জন্য যা আনন্দের এবং গর্বের।
অভিনেতা আরও বলেন, ছেলের জন্য হলেও জীবনটা ঠিক করতে হবে আমার। সে এখন বড় হচ্ছে। পাঁচ-ছয় বছর পর সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।
উল্লেখ্য, গত ২০ মে স্ত্রী পরীমণি ও ছেলে রাজ্যকে রেখে নিজের জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যান রাজ। এর পর ২৯ মে রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হলে এ নিয়ে রাজ-পরীর দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। তবে দীর্ঘদিন আলাদা থাকার পর সম্প্রতি ফের এক হয়েছেন এই তারকা দম্পতি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 28
Users Last 7 days : 138
Users Last 30 days : 442
Users This Month : 442
Users This Year : 442প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
