সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:54 PM, August 19, 2023
বিনোদন ডেস্ক :
তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন নতুন নয়! যেই গুঞ্জন উড়িয়ে গেল জুন মাসের মাঝামাঝিতে নিজেদের প্রেমের সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন এই জুটি। কিন্তু প্রেমের সম্পর্ক প্রকাশ্যে এনেই এবার বিপাকে পড়লেন বিজয়!
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ‘লাস্ট স্টোরিজ’ খ্যাত এই তারকা। সাক্ষাৎকারে বিজয়কে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এত ক্যামেরার ভিড়ে সম্পর্ক সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে!
বিজয়ের কথায়, ‘‘প্রথমত আমার ভাবতেই অবাক লাগে যে, জুটি হিসাবে নাকি আমরা ভীষণ চর্চিত। বিষয়টা বেশ মজার, তবে আমি এতে খুব একটা অভ্যস্ত নই। আমি এত দিন নিজের মতো শহরের এদিকে-ওদিকে ঘুরে বেরিয়েছি। এখন আমরা একসঙ্গে ঘুরি। তাতেই দেখি সব জায়গাতেই ক্যামেরা (পাপারাজ্জিরা) পৌঁছে গিয়েছে।’’
বিজয়ের কথা থেকে স্পষ্ট, ব্যক্তিগত জীবনকে ক্যামেরার ফ্রেমে দেখা একেবারেই পছন্দ না এই অভিনেতার।
গত বছরের শেষ দিক থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে বলিউডে। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা, সব জায়গাতেই একসঙ্গে দেখা গেছে বিজয় ও তামান্নাকে।
মূলত সুজয় ঘোষের ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে জুটি বেঁধে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। এরপরই উঠে তাদের প্রেমের গুঞ্জন। তবে ভক্তদের বেশি অপেক্ষা না করিয়ে ওই সিরিজেরই এক প্রচারণায় বিজয়ের সঙ্গে প্রেমের জল্পনায় সিলমোহর দেন তামান্না!
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
