সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:21 AM, August 19, 2023
বিনোদন ডেস্ক:
অবিরাম বৃষ্টি আর ভূমিধসে ক্রমাগত পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। প্রকৃতি যেন সেখানে তাণ্ডবলীলা চালাচ্ছে। সবার প্রিয় পর্যটন কেন্দ্র সিমলা, কুলু মানালির, দুর্যোগের ছবি দেখে আঁতকে উঠছে দেশটির অন্যান্য প্রান্তের মানুষ।
বন্যায় ভেসে যাচ্ছে রাস্তাঘাট, তলিয়ে যাচ্ছে বড় বড় ঘরবাড়ি। শুধুমাত্র হিমাচলেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭১ জন, বহুজন নিখোঁজ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন হিমাচলের কন্যা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হিমাচল প্রদেশের মানুষ বিরল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির যেন কোনো উন্নতি হচ্ছে না। পাহাড়গুলো ধসে পড়ছে। এখন কয়েকদিন ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, পানি নেই, পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। আমার হৃদয় পাহাড়ের মানুষের সঙ্গেই রয়েছে। আমি তাদের সুস্থতার জন্য কামনা করছি।’
প্রতিবেদনে জানানো হয়, ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট ৫৪ দিনে বৃষ্টি হয়েছে ৭৪২ মিলিমিটার। রাজ্যে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় মোট ২১৪ জন মারা গেছেন এবং ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। বায়ু সেনার হেলিকপ্টার, সেনাকর্মী এবং এনডিআরএফের সহায়তায় বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছে।
হিমাচল প্রদেশের মুখ্যেমন্ত্রী জানিয়েছেন, এই বর্ষায় যে পরিমান ক্ষতি হয়েছে, তা সামলে উঠতে ১ বছর লাগবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 28
Users Last 7 days : 137
Users Last 30 days : 441
Users This Month : 441
Users This Year : 441প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
