সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:55 AM, August 20, 2023
বিনোদন ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন টালিউড পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে নিজেই এখবর তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট… #কনফার্ম।’
এদিকে পরিচালকের এমন পোস্ট উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরও অনেকেই। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’
তার উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গুছাব ভাবছি।’ অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি আমি নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার। তবু যেখানে প্লাটিলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’
এদিকে কদিন আগে ফেসবুকে হেঁয়ালিপূর্ণ পোস্টে লিখেছিলেন সৃজিত, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় পরিচালক অসুস্থ।
এ বিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’
তবে এখন জানা যাচ্ছ, তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 28
Users Last 7 days : 137
Users Last 30 days : 441
Users This Month : 441
Users This Year : 441প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
