সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:49 AM, August 20, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ফারহান আখতারের ‘ডন থ্রি’তে নাকি রণবীর সিংহের বিপরীতে দেখা যেতে পারে কিয়ারাকে। তবে এখন কানাঘুষো, সিনেমার নির্মাতাদের পছন্দের তালিকায় কিয়ারা থাকলেও তাকে নাকি টেক্কা দিয়েছেন কৃতি শ্যানন।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ‘ডন থ্রি’ সিনেমার প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অন্যতম কর্তা রীতেশ সিধওয়ানির অফিসে দেখা গিয়েছিল কৃতিকে। এই মুহূর্তে ‘ডন থ্রি’ নিয়ে কোমর বেঁধে নেমেছেন রিতেশ ও ফারহান।
অন্য কোনো সিনেমা নিয়ে এখন ভাবতে চাইছেন না তারা। তাই অনুমান, অন্য কোনো সিনেমা নয়— ‘ডন থ্রি’র জন্যই রীতেশের অফিসে গিয়েছিল কৃতি। যদিও এখনও পর্যন্ত রণবীরের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি নির্মাতারা।
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে ‘ডন থ্রি’। নিজের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ এবং ‘ডন টু’র সাফল্যের পরে ‘ডন থ্রি’তে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। তবে পরে খবর মেলে, এতে অভিনয় করতে রাজি হননি বাদশা। তাই খোঁজ শুরু হয় এমন এক অভিনেতার, যিনি শাহরুখের জায়গায় কাজ করবেন।
গত কয়েক মাস ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’-এর ব্যাটন তুলে দিতে চলেছেন রণবীর সিংহের হাতে। অবশেষে সেই খবরে সিলমোহর পড়েছে সম্প্রতি। নতুন যুগের ‘ডন’ হিসাবে আত্মপ্রকাশ করছেন রণবীর। প্রকাশ্যে এসেছে নাম ঘোষণার টিজারও।
আগামী বছর থেকে এর শুটিং শুরু হতে যাচ্ছে। ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা ‘ডন থ্রি’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 28
Users Last 7 days : 137
Users Last 30 days : 441
Users This Month : 441
Users This Year : 441প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
