সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:08 AM, August 20, 2023
বিনোদন ডেস্ক:
তিনি যে কত বড় দিল দরিয়া মানুষ তার প্রমাণ ফের দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আসলে সাধ্যের বাইরে গিয়ে বন্ধুর পাশে দাঁড়ানোটাই শেষ কথা। বন্ধুদের হামেশাই নামী-দামী উপহারে ভরিয়ে দেন মিকা। মাস কয়েক আগেই প্রাণের বন্ধু কানওয়ালজিৎ সিংকে ৮০ লাখ রুপির মার্সেডিজ উপহার দিয়েছিলেন। এবার বেস্ট ফ্রেন্ডকে বিলাসবহুল দুটো ফ্ল্যাট কিনে দিলেন গায়ক!
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সূত্রের খবর, কানওয়ালজিৎ সিং-এর জন্মদিন উপলক্ষ্যে মুম্বাই এবং দিল্লিতে দুটি ফ্ল্যাট কিনে তা বন্ধুকে উপহার দিয়েছেন মিকা। খবর সেই ফ্ল্যাট দুটির এক একটির বাজারমূল্য প্রায় ৪ কোটি রুপি।
দুটি ফ্ল্যাট কিনতে ৮ কোটি টাকা খরচ করেছেন ‘সাওয়ান মে লগ গায়ি আগ’ খ্যাত গায়ক। দিল্লির অভিজাত এলাকায় একটি, অন্যটি মুম্বাইয়ের একটি বহুতলে যাচাই-বাছাই করে ৪ কোটি দিয়ে ফ্ল্যাটটি কেনেন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস। নিজেদের বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করে, সকলেই এমন একটি উপহার দাবী করছেন। একজন লেখেন, ‘আমিও এমন একটা ফ্ল্যাট উপহার পাওয়ার যোগ্য, আফসোস আমার মিকার মতো পয়সাওয়ালা বন্ধু নেই’। অপর এক নেটিজেন মজা করে লেখেন, ‘জানি না আমার বন্ধুরা এইসব দেখে অনুপ্রেরণা নেয় না কেন’।
মিকার বন্ধু প্রীতি এর আগেও পরিলক্ষিত হয়েছে বহুবার। কিছুদিন আগেই গীতিকার কুমার মিকাকে ধন্যবাদ জানিয়ে ফাঁস করেছিলেন তাকে ১৮ লাখ টাকার হীরার আংটি উপহার দিয়েছেন মিকা।
মার্চ মাসেই বন্ধু কানওয়ালজিৎকে মার্সেডিজ কিনে দিয়েছিলেন মিকা। সেই খবর ফাঁস করেছিলেন মিকার বন্ধু। তার কথায়, ‘৩০ বছর হয়ে গেছে আমরা একসঙ্গে রয়েছি। তিনি শুধু আমার বন্ধু বা বস নন, কিন্তু … সারাজীবনের জন্য আমরা ভাই।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 28
Users Last 7 days : 138
Users Last 30 days : 442
Users This Month : 442
Users This Year : 442প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
